Logo

ভালুকায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ০৩:৩৬
ভালুকায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর চান্দরাটি গ্রামের চেরাগ আলী ফকিরের ছেলে আনিস ও আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে

বিজ্ঞাপন

ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর আনিস ও আলমকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। 

রবিবার (২ জুলাই) সকালে উপজেলার মুখিরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতর প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার মুখিরঘাট এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর চান্দরাটি গ্রামের চেরাগ আলী ফকিরের ছেলে আনিস ও আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা ভালুকা মডেল থানার মামলা নম্বর ৮(৬)৯৫ জি আর নম্বর–২৬৪/৯৫ ধারা–৩০২/৩৪ পেনাল কোড এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD