নারায়গঞ্জে বধ্যভূমিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

নারায়নগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফতুল্লার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় ফতুল্লার পঞ্চবটিতে (যমুনা তেল ডিপোর গেইটের সামনে) অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ওই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় আলোচনা সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুলো স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (সার্বিক) মো আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, নরায়ণগঞ্জ জেলা মক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সদস্য সচিব নুর আলমসহ মুক্তিযোদ্ধা ও স্কলের শিক্ষার্থীরা।








