Logo

ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ২৩:১৮
ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়

বিজ্ঞাপন

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়েরের জন্য এসেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২ টায় ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ওই শিক্ষার্থী নিজে থানায় এসে এই অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওসি পারভেজ জানান, অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ভবনটির সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করে দেখা গেছে, দুইজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তারা সাধারণভাবে ভবনে প্রবেশ করেছেন।

বিজ্ঞাপন

ওসি পারভেজ ইসলাম জানান, মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি গতকাল তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন। তার বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। তবে ভুক্তভোগী অভিযুক্ত ছেলেটির নামটি বলছেন না।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD