Logo

বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ০২:৩০
বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ জনের
ছবি: সংগৃহীত

সব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, যে কক্ষে দুজন নারী বাস করতেন সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত

বিজ্ঞাপন

ইতালির মিলান শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮১ জন। 

শুক্রবার (৭ জুলাই) ভোররাতে কাসা ডি কনিউগি নামের ওই বৃদ্ধাশ্রমে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় মেয়র সাংবাদিকদের বলেন, ছয়জনের মৃত্যু অনেক বড় সংখ্যা।

বিজ্ঞাপন

পরিস্থিতি আরও খারাপ হতে পারতো উল্লেখ করে তিনি জানান, সব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, যে কক্ষে দুজন নারী বাস করতেন সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ওই দুই নারীর মৃত্যু হয়েছে। বাকী চার জন ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা আনসা জানিয়েছে, নিহত ছয় জনের মধ্যে পাঁচ জন নারী।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD