Logo

টাইগারদের সান্ত্বনার জয়

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ০৬:১২
টাইগারদের সান্ত্বনার জয়
ছবি: সংগৃহীত

হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে আফগানদের ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে আফগানদের ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুলাই)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে বল করতে নামে টাংগাররা। প্রথমে বোলিং করতে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছিল লিটন দাসের দল।

বিজ্ঞাপন

তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সাকিব-লিটনের পঞ্চাশোর্ধ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। শেষদিকে দলীয় ৮৯ রানের মাথায় মোহাম্মদ নবীর বলে সাকিব বিদায় নিলেও দলকে জয় নিয়ে মাঠে ছাড়েন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন।

বিজ্ঞাপন

জেব/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD