Logo

ড্রেসিংরুমে মনে হয়নি আনসেটেল ছিলাম কিংবা এখন আছি: সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০১:০৬
ড্রেসিংরুমে মনে হয়নি আনসেটেল ছিলাম কিংবা এখন আছি: সাকিব
ছবি: সংগৃহীত

তামিমের অবসর নিয়ে সরাসরি কোনো কিছু বলেননি টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় শুরু হবে আফগানের সঙ্গে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।

উপলক্ষ টি-২০ হলেও সিলেটে বৃহস্পতিবার (১৩ জুলাই) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আসে ওয়ানডে সিরিজ ও তামিম ইকবালের ক্রিকেটকে বিদায় জানানোর কাণ্ড।

বিজ্ঞাপন

তামিমের অবসর নিয়ে সরাসরি কোনো কিছু বলেননি টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। তবে এটা নিশ্চিত করেছেন যে, দলে কিংবা ড্রেসিংরুমে কখনও অস্থিরততা দেখেননি আগে এবং বর্তমানেও তা নেই।

বিজ্ঞাপন

দলের পরিবেশ ও অবস্থা নিয়ে প্রশ্নে সাকিব বললেন, “আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু অনেকরকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি কখনো আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা এখন আছি। পরিবেশ সব সময় আমি মনে করি ভালো আছে।”

আফগানদের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। এই হারের কারণেই এসব কথা হয় বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সাকিব বলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।

বিজ্ঞাপন

উপলক্ষ টি-টোয়েন্টি হলেও সিলেটে বৃহস্পতিবার (১৩ জুলাই) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আসে ওয়ানডে সিরিজ ও তামিম ইকবালের অবসর কাণ্ড। তামিমের অবসর নিয়ে সরাসরি কোনো কিছু বলেননি টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে এটা নিশ্চিত করেছেন যে, দলে কিংবা ড্রেসিংরুমে কখনো অস্থিরততা দেখেননি আগে এবং বর্তমানেও তা নেই।

বিজ্ঞাপন

দলের পরিবেশ ও অবস্থা নিয়ে প্রশ্নে সাকিবের সোজা-সাপ্টা উত্তর, ‘আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু অনেকরকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি কখনো আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা এখন আছি। পরিবেশ সব সময় আমি মনে করি ভালো আছে।’

বিজ্ঞাপন

আফগানিস্তানের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। এই হারের কারণেই এসব কথা হয় বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, “অবশ্যই রেজাল্টের কারণে সব সময় আপনারা চিন্তা করেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি অথবা হারি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখানে সাকিব দেখিয়েছেন পেশাদারিত্ব। হারুক-জিতুক সেটাতে দলের অবস্থান পরিবর্তন হয় না। তাদের নজর থাকে কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়।

“আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান  রাখতে পারি” —এভাবে বলেন সাকিব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD