রোমাঞ্চকর শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রোমাঞ্চকর শেষ ওভারের লড়াইয়ে হেরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৩ রানের ব্যবধানে জয় তুলে নেয় সফরকারী শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
এর আগে সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টিতেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল লঙ্কানরা।
ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের বোলারদের জন্য। ইনিংসের তৃতীয় ওভারে মারুফা আক্তার টানা চারটি চার হজম করেন, আর তার আগের ওভারে ফারিহা তৃষ্ণার ওভারে আসে ১৬ রান। প্রথম ৩ ওভারেই উইকেটশূন্য থেকে ৪০ রান দেয় স্বাগতিকরা।
বিজ্ঞাপন
চতুর্থ ওভারে সুলতানা খাতুন প্রথম উইকেট এনে দেন, এরপর দ্রুত আরও তিনটি উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে ফেলে বাংলাদেশ। তবে ৫৩ রানে ৪ উইকেট হারানোর পর চামারি আতাপাত্তু ও কাভিশা দিলহারি আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্কোর এগিয়ে নেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৮৭ রান করে শ্রীলঙ্কা। সুলতানা খাতুন নেন সর্বোচ্চ ৩ উইকেট।
৮৮ রানের লক্ষ্যে নেমে ভালো সূচনা করেন দিলারা আক্তার, তবে দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ধীরে ধীরে রান তুললেও শেষদিকে এসে ম্যাচ জমে ওঠে।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই আউট হন নিগার সুলতানা। এরপর সুলতানা খাতুন চেষ্টা চালিয়ে গেলেও শেষ দুই বলে প্রয়োজনীয় রান তুলতে পারেননি। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রানেই থামে বাংলাদেশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ব্যাটিং ধসে ১০২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১৫ এবং নিগার সুলতানা করেন ১৩ রান।








