Logo

গুলশানে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০১:৫২
গুলশানে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

গাড়ি না নড়ায় হেঁটেই গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায় যাত্রীদের ফলে যাত্রীশূন্য বাস নিয়ে সড়কেই ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন চালকরা

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে একটি শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন সেখানকার ব্যবসায়ীরা। এতে গুলশান, বনানীসহ এর আশপাশের এলাকায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় ওই মার্কেটটি সিলগালা করেন। 

বিজ্ঞাপন

এরপরেই ব্যবসায়ীরা গুলশান এক নম্বর সিগন্যাল অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিজ্ঞাপন

সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে গুলশান-২ থেকে গুলশান-১ অভিমুখী সড়ক, হাতিরঝিল থেকে গুলশান-১ অভিমুখী সড়ক, মহাখালী থেকে গুলশান-১ অভিমুখী সড়ক, বনানী, গুলশান লিংক রোড হয়ে রামপুরা ব্রিজ ও আবুল হোটেল পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘক্ষণেও ব্যবসায়ীদের অবরোধ তুলে না নেওয়ায় এবং গাড়ি না নড়ায় হেঁটেই গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায় যাত্রীদের। ফলে যাত্রীশূন্য বাস নিয়ে সড়কেই ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন চালকরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানান, গুলশান-১ এলাকায় একটি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ছিল। সেটি আজ সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। কারণ সেখানে সম্ভবত নতুনভাবে মার্কেট ভবন নির্মাণ করা হবে।

জেবি/ আরিএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD