Logo

ফের একই দলের হয়ে খেলবেন তেলেস-রোনালদো

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২০:৪৬
ফের একই দলের হয়ে খেলবেন তেলেস-রোনালদো
ছবি: সংগৃহীত

২০২৫ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তেলেস।

বিজ্ঞাপন

আবারও সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে খেলবেন আলেক্স তেলেস। সম্প্রতি  ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাস্‌রে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ২০২৫ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তেলেস। দুইটি ক্লাবই নিশ্চিত করেছে বিষয়টি। 

এর আগে ২০২০ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডে যোগ দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। গেল মৌসুমে সেভিয়ায় ধারে খেলেন ৩০ বছর বয়সী এই ফুল-ব্যাক। স্প্যানিশ ক্লাবটির হয়ে ইউরোপা লিগ জেতেন তিনি।  এবার ইউনাইটেডের সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আল নাস্‌রে খেলবেন তেলেস। চুক্তির আর্থিক বিষয় নিয়ে কিছু বলেনি কোনো পক্ষই। সংবাদমাধ্যমে এসেছে, আনুমানিক ৬০ লাখ পাউন্ড পাবে ইউনাইটেড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারিতে রোনালদো আল নাস্‌রে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগ অনেক ফুটবলারকে আকৃষ্ট করেছে। নতুন মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এই লিগে নাম লিখিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কঁতে, রবের্তো ফিরমিনো, এদুয়াঁ মঁদিসহ আরও বেশ কজন তারকা।

 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD