Logo

আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৩, ২৩:৪৫
আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক
ছবি: সংগৃহীত

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের দুযোর্গ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তুরস্কে আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৫ জুলাই) স্থানীয় সময় ৮টা ৪৪ মিনিটে দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হনে। 

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের দুযোর্গ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

জানা গেছে,  ভূমিকম্পের কেন্দ্র ছিল কোজান জেলা। ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.২৭ কিলোমিটার (৭.৫ মাইল)।

বিজ্ঞাপন

ওই শহরেরসিটি সেন্টার এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়লে তারা সড়কে অবস্থান নেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতেরও তথ্য মেলেনি। 

গেল ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে ৫০ হাজারের বেশি মানুষ মারা যান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD