ইরানকে পরাজিত করা সম্ভব নয়: ইসরায়েলের সাবেক কমান্ডার

ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার আইজ্যাক ব্রিক সতর্ক করে বলেছেন, শুধু বিমান বাহিনীর ওপর অতিরিক্ত নির্ভরতা দেশটিকে বহুমুখী যুদ্ধে দুর্বল করে তুলতে পারে এবং এতে করে ইরানকে পরাজিত করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
এক বিশ্লেষণে তিনি উল্লেখ করেন, বর্তমান সংঘাত ক্রমেই একটি ‘বিমান যুদ্ধে’ রূপ নিচ্ছে। তবে কেবল আকাশপথে অভিযান চালিয়ে ইরানকে পরাজিত করা যাবে না বলেও তিনি মত দেন।
আইজ্যাক ব্রিকের মতে, ভৌগোলিক দূরত্ব এবং বিভিন্ন অপারেশনাল সীমাবদ্ধতার কারণে ইরানে স্থল সেনা পাঠানোর সক্ষমতা নেই ইসরায়েল-এর। ফলে এই পরিস্থিতিতে ইরানের পতন ঘটানো বাস্তবসম্মত নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে হলে বিমান, স্থল ও নৌবাহিনীর সমন্বিত শক্তি প্রয়োজন। এই ‘ত্রিমুখী শক্তি’র সমন্বয়ই প্রকৃত সামরিক সক্ষমতা তৈরি করে। কিন্তু বর্তমানে ইসরায়েল মূলত বিমান বাহিনীর ওপরই বেশি নির্ভর করছে এবং স্থলবাহিনীর দুর্বলতা উপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।
পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাবেক এই কমান্ডার বলেন, আধুনিক প্রযুক্তি ও আকাশসামরিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কখনোই যুদ্ধক্ষেত্রে প্রকৃত সামরিক শক্তির বিকল্প হতে পারে না।
সূত্র: পার্স টু ডে








