মধ্যপ্রাচ্যে সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ না করলে হামলা: ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ না হলে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।
বিজ্ঞাপন
টেলিভিশনে প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, “ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে। অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালীর মাধ্যমে শত্রুদের ওপর চাপ বজায় রাখার পরিকল্পনা কার্যকর থাকবে।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ, সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। খামেনি একই সঙ্গে উল্লেখ করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এটি মোজতবা খামেনির নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্য।
সূত্র: পার্স টু ডে








