Logo

পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত বললেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ০২:২২
পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত বললেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন
ছবি: সংগৃহীত

আজকের ছাত্রসমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ আছে রাজপথের রাজা ছাত্রলীগ

বিজ্ঞাপন

পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিকে ‘ট্রেইলার’ আখ্যা দিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘আজকে এখানে যে জমায়েত এটা ট্রেইলার। আগামী দিনে আরো বড় জমায়েত হবে। পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত। আজকের ছাত্রসমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজপথের হুংকার অনেকেই দিচ্ছেন। রাজপথে পরাজয়ের কথা তারা ভুলে গেছে। সে (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) লুটপাটের যুবরাজ হতে পারে, রাজপথের রাজা ছাত্রলীগ।'

বিজ্ঞাপন

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘এমন নেতা কোথাও খুঁজে পাবে না ক তুমি, লুটপাতের যুবরাজ, এমন নেতা তিনি।’

বিজ্ঞাপন

সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রসমাজ কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত। বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র বিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব।’

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD