Logo

সমাবেশ শেষে হেঁটেই গন্তব্যে ফিরছেন নেতাকর্মীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ০৫:৩৬
সমাবেশ শেষে হেঁটেই গন্তব্যে ফিরছেন নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

একই দিনে বড় দুটি দলের মহাসমাবেশ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে

বিজ্ঞাপন

বিএনপির মহাসমাবেশ শেষে যার যার গন্তব্য ফিরছেন দলটির নেতাকর্মীরা। গণপরিবহন সংকট থাকায় হেঁটে দলে দলে মিছিল নিয়ে গন্তব্যে ফিরছেন তারা। মিছিলে তারা কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর ফকিরাপুল, শাহজাহানপুর, মতিঝিলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে বড় দুটি দলের মহাসমাবেশ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। 

বিজ্ঞাপন

পল্টন, ফকিরাপুল থেকে খিলগাও ফ্লাইওভার, কমলাপুর, বাসাবো, বঙ্গভবনসহ আশপাশের এলাকাগুলোতে সমাবেশ শেষ হওয়ার পরই যানজট লেগে যায়।

বিজ্ঞাপন

এদিকে মহাসমাবেশ শেষ হলেও নেতাকর্মীদের ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে বিএনপি। মহাসমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগ, ইসি পুনর্গঠন, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD