Logo

এটি হরর মুভির দানব না

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ০২:০৯
এটি হরর মুভির দানব না
ছবি: সংগৃহীত

ছবিটি দেখলেই মনে হবে সম্ভবত কোনো হরর মুভির দানবিক প্রাণীর। কিন্তু না, এটি আসলে ছোট্ট প্রাণী পিঁপড়ার আসল চেহারা।

বিজ্ঞাপন

ছবিটি দেখলেই মনে হবে সম্ভবত কোনো হরর মুভির দানবিক প্রাণীর। কিন্তু না, এটি আসলে ছোট্ট প্রাণী পিঁপড়ার আসল চেহারা।

ভাবুন তো খুব ছোট প্রাণী পিঁপড়া। এর চেহারা কেমন হবে, তা নিয়ে কেউই মাথা ঘামায় না। 

বিজ্ঞাপন

কিন্তু এই প্রাণীটির চেহারার ছবিই তুলেছেন লিথুয়ানিয়ান ফটোগ্রাফার ইউজেনিজাস কাভালিয়াউস্কাস। আর যে ছবি তুলেছেন, তা দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে সবার।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, নিকনস স্মল ওয়ার্ল্ড ফটোগ্রাফি কম্পিটিশন-এ ছবিটি দিয়েছিলেন কাভালিয়াস্কাস।

লিথুয়ানিয়ান ফটোগ্রাফারের ছবিতে ধরা পড়েছে পিঁপড়ার ভয়ানক চেহারা। ছবি দেখে মনে হতে পারে ওটা যেন কোনো পৌরাণিক দানব। ভাঁটার মতো লাল চোখ, ভয়ানক দাঁত—এসব দেখে আঁতকে উঠতে পারেন যে-কেউ।

বিজ্ঞাপন

তবে কাভালিয়াস্কাসের ছবিটি ব্যাপক প্রশংসা কুড়ালেও প্রথম পুরস্কার জিততে পারেনি। প্রথম পুরস্কার পেয়েছেন সুইডিশ আলোকচিত্রী গ্রিগরি তিমিন ও মাইকেল মিলিনকোভিচ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর প্রতিযোগিতাটিতে ৭২টি দেশ থেকে ১ হাজার ৩০০ জন আলোকচিত্রী অংশ নেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD