Logo

উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী তার স্বপ্নের গল্প শোনাবেন: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ০৩:২৩
উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী তার স্বপ্নের গল্প শোনাবেন:  কাদের
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২ আগস্ট) তার স্বপ্নের গল্প শোনাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। 

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রূপ নিবে, এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নিবে। এবং রংপুরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল বুধবার। 

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে যত প্রোপাগান্ডা হোক, বিষোদগার করুক, আন্দোলনের নামে যতই বিশৃঙ্খলা করুক ষড়যন্ত্র করুক শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুর সহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ। 

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বলেন, অত্যাচারী, সেই অর্থ পাচারকারী সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদী অপশক্তি এদের হাতে আমাদের মাতৃভূমিকে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ।

বিজ্ঞাপন

এর আগে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD