Logo

আ.লীগের মহাসমাবেশ চলছে, ১০ কিলোমিটার জুড়ে জনতার ঢল

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ০১:৩৫
আ.লীগের মহাসমাবেশ চলছে, ১০ কিলোমিটার জুড়ে জনতার ঢল
ছবি: সংগৃহীত

বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় যোগ দিতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সমাবেশেস্থল জিলা স্কুল মাঠ ছাড়িয়ে নগরীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নেমেছে।

বুধবার (২ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।  এর আগে একই দিন দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

জনসভায় উপস্থিত আছেন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, এদিন সকাল থেকেই রংপুর নগরীসহ বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা আসছেন। দুপুর ১টার আগেই সভাস্থল জিলা স্কুল মাঠ ছাড়িয়ে নগরীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নামে।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জানান, “মহাসমাবেশে রংপুর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এই মহাসমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD