Logo

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ০৩:৪৩
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক
ছবি: সংগৃহীত

দেশটির সংসদের নিমকক্ষ জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য সদস্য আনোয়ারুল হক কাকারকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দেশটির সংসদের নিমকক্ষ জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক প্রেস কনফরান্সে  অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজা রিয়াজ বলেন, “আমরা আগেই বলেছিলাম, ছোট কোনও প্রদেশ থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়া উচিত। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন বলে আমরা ঐকমত্যে পৌঁছেছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD