ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলে অস্ত্র উৎপাদন স্থাপনা ও একটি সাইবার প্রযুক্তি কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ওই সাইবার প্রযুক্তি কেন্দ্র থেকে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অভিযানে সহায়তা দেওয়া হয় বলেও দাবি করেছে তেহরান।
বিজ্ঞাপন
এছাড়া রাফায়েল অস্ত্র নির্মাণ স্থাপনাটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ‘আয়রন ডোম’-এর মতো প্রযুক্তি তৈরিতে ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি ড্রোন সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নেও যুক্ত বলে দাবি করা হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি সংঘাতের সূত্রপাতের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে ইরান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি








