Logo

এমনটা হওয়ার কথা ছিল না, আমরা স্তম্ভিত: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৭:২৭
এমনটা হওয়ার কথা ছিল না, আমরা স্তম্ভিত: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের সাম্প্রতিক হামলাকে ‘অপ্রত্যাশিত’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর এ ধরনের প্রতিশোধমূলক হামলা হওয়ার কথা ছিল না এবং এতে তারা বিস্মিত।

বিজ্ঞাপন

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। চলমান এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

ইরানের হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ফুজাইরাহ বন্দরে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবির বানি ইয়াস এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।

সোমবার ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো দেশগুলোর ওপর ইরানের হামলা অপ্রত্যাশিত ছিল। তার ভাষায়, “এটা ঘটার কথা ছিল না। কেউই এমনটা ভাবেনি, আমরা স্তম্ভিত।”

বিজ্ঞাপন

তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তাদের দাবি, যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল যে, ইরানের ওপর হামলা হলে তেহরান উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে—বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের অভিযানে সমর্থন দিচ্ছে বলে মনে করা হয়।

এছাড়া হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনাও আগে থেকেই তাকে জানানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো উল্লেখ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD