Logo

আল হিলালে যোগ দিলেন নেইমার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ২০:৪৩
আল হিলালে যোগ দিলেন নেইমার
ছবি: সংগৃহীত

এক ভিডিও পোস্ট করে নেইমারের বলছেন, “আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের আল হিলাল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন নেইমার জুনিয়র। মঙ্গলবার (১৫ আগস্ট) এই চুক্ত সম্পন্ন হয়। 

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল তাদের টুইটারে নেইমারের যোগ  দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক ভিডিও পোস্ট করে নেইমারের বলছেন, “আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখনো চুক্তি সম্পাদনের বিষয়ে আল হিলাল কর্তৃপক্ষ বেশি কিছু জানায়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সৌদির ক্লাবটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। এই দুই বছরে ৯০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে তাকে।

বিজ্ঞাপন

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে বার্ষিক ২৫ মিলিয়ন ইউরো আয় করতেন নেইমার। আল হিলালে আগের চেয়ে ছয় গুণ বেশি পারিশ্রমিক পাবেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD