Logo

ইমরান খান ইস্যুতে পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম আকরাম

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৩, ২২:০৯
ইমরান খান ইস্যুতে পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম আকরাম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ফ্লাইট এবং ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় এলাম। এসেই আমি পিসিবির ভিডিও দেখে অবাক হয়ে গেলাম

বিজ্ঞাপন

পাকিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির বিখ্যাত সব ক্রিকেটার, ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই ভিডিওতে  ১৯৯২ সালে পাকিস্তানের প্রথম ও একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান না থাকায় পিসিবিকে ক্ষমাও চাইতে বলেছেন ওয়াসিম। 

সাবেক এই ক্রিকেটার বলেন, “দীর্ঘ ফ্লাইট এবং ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় এলাম। এসেই আমি পিসিবির ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ইমরান পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের আইকন। তিনি পাকিস্তানের ক্রিকেটকে শক্ত ভিত্তি দিয়েছেন। পিসিবির উচিত এই ভিডিও সরিয়ে ক্ষমা চাওয়া।” 

বিজ্ঞাপন

টুইটারে প্রকাশিত সেই ভিডিও চিত্রে স্থান পেয়েছে পাকিস্তান ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্ত। হানিফ মোহাম্মদ, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াসিম আকরামের মত কিংবদন্তিদের একাধিক ফুটেজ দেখা গিয়েছে সেই ভিডিওতে।

বিজ্ঞাপন

সেখানে স্থান পেয়েছেন শহিদ আফ্রিদি, বাবর আজম, নাসিম শাহদের মত ক্রিকেটাররাও। পিসিবির সেই ভিডিওতে প্রথম বিশ্বকাপ জয়ের মুহূর্ত, প্রথম এশিয়া কাপ জয়, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়সহ আরো বেশ কিছু ঘটনা দেখানো হয়েছে। কিন্তু এতসবের মাঝেও পুরোপুরি উপেক্ষিত ছিলেন কেবল ইমরান খান।

বিজ্ঞাপন

উলেক্ষ্য,পাকিস্তানের হয়ে বেশ সমৃদ্ধ এক ক্যারিয়ার পার করেছেন ইমরান। ৮৮ টেস্টে ৩৬২ উইকেট নিয়েছেন তিনি। ৬ সেঞ্চুরি ও ১৮ হাফ সেঞ্চুরিতে সাবেক এই অলরাউন্ডারের রান ৩ হাজার ৮০৭। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে নিয়েছেন ১৮২ উইকেট। রঙিন পোশাকে ১ সেঞ্চুরি ও ১৯ হাফ সেঞ্চুরিতে করেছেন ইমরানের রান ৩ হাজার ৭০৯।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD