Logo

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৩, ০১:১৭
নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির
ছবি: সংগৃহীত

সূচি অনুসারে, আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কিউইরা।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সূচি করে বিসিবি। 

সূচি অনুসারে, আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কিউইরা। এর তিন দিন পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই দিন অনুশীলন ম্যাচ হবে। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

বিজ্ঞাপন

এছাড়া টেস্ট সিরিজটি হবে বিশ্বকাপ শেষে। আগামী ২১ নভেম্বর আসবে কিউই টেস্ট দল। প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।

বিজ্ঞাপন

সূচি :

বিজ্ঞাপন

১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড

২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

বিজ্ঞাপন

২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২১ নভেম্বর- নিউজিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।

২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনো ঠিক হয়নি)

বিজ্ঞাপন

২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)

৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD