Logo

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট, যা বললেন ছাত্রলীগ সভাপতি

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ০২:৩৮
সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট, যা বললেন ছাত্রলীগ সভাপতি
ছবি: সংগৃহীত

সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় ইতোমধ্যে ছাত্রলীগের বেশকয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রলীগে সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, একাত্তরের  মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে ছাত্রলীগের অনেক নেতাকর্মী শোক জানিয়েছেন। এসব নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে। 

রবিবার (২০ আগস্ট) গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি। সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় ইতোমধ্যে ছাত্রলীগের বেশকয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রলীগ সভাপতি বলেন, “ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা নিতে শুরু করেছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। এ নিয়ে কাজ চলছে। কারণ, বাংলাদেশ ছাত্রলীগের নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বিশেষ করে যারা শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত তাদের বিষয়ে সবকিছু যাচাই-বাছাই করা হয়ে থাকে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সাঈদীর মৃত্যুতে শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা শোক জানিয়েছে এমনটি নয়। আমরা দেখেছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় যিনি অভিযুক্ত, তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল যুদ্ধাপরাধীর পক্ষে প্রকাশ্যে অংশ নিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিএনপি যে যুদ্ধাপরাধীদের প্রধান মুখপাত্র সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশের মাধ্যমে তা প্রমাণ করেছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD