Logo

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ২০:৩৫
রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনই মারা যান।

বিজ্ঞাপন

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।  

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন মারা যান। বিমানটিতে ১০ জনই ছিলেন। রাশিয়া যে ১০ জন নিহতের তালিকা দিয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে ওয়াগনার ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানায়, মস্কোর উত্তরে তেভর অঞ্চলে বিমানটিকে গুলি করে নামানো হয়। 

বিজ্ঞাপন

চলতি বছরের জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন; যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর আড়ালে চলে যান ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তার প্রায় এক মাস পরে জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার এক মাস যেতে না যেতেই এবার তার মৃত্যুর খবর এলো।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD