Logo

উর্বশীর ১ মিনিটে আয় ১ কোটি ৩২ লাখ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৩, ২১:৪৬
উর্বশীর ১ মিনিটে আয় ১ কোটি ৩২ লাখ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী।

বিজ্ঞাপন

বলিউড জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজের দেশ ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। এবার এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানায়, বোয়াপতি শ্রীনু পরবর্তী সিনেমা ‘স্কন্দ’। তেলুগু ভাষার এ সিনেমায় অভিনয় করছেন রাম পোথিনেনি। সিনেমাটির আইটেম গানে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। সিনেমাটিতে ৩ মিনিট পারফরম্যান্স করবেন এই অভিনেত্রী। আর এজন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন উর্বশী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি এক মিনিটের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই?

 

বিজ্ঞাপন

উত্তরে  উর্বশী রাউতেলা বলেন, “এটা খুবই ভালো ব্যাপার। যেকোনো অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন, তারা যেন এই দিনটা দেখতে পান।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD