Logo

বিএনপিতে যোগ দিলেন ২৫ প্রাক্তন সামরিক কর্মকর্তা

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪৯
বিএনপিতে যোগ দিলেন ২৫ প্রাক্তন সামরিক কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিএনপিতে যোগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

সেনাবাহিনী থেকে যেসব কর্মকর্তা যোগ দিয়েছেন-  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল  (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান ও ক্যা (অব.) গনিউল আজম-৪৪ ও লেফটেন্যান্ট ইমরান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নৌ বাহিনী থেকে যোগ দিয়েছেন- রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমোডর (অব.) মোস্তফা সহিদ।

বিজ্ঞাপন

বিমান বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন- এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান ও,  স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD