Logo

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৪৭
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
ছবি: সংগৃহীত

গভীর রাতে আসামের ডিব্রুগড়ের লেপেটকটায়ে দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারতের আসামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত। এতে আহত আরও অনেকেই।

রবিবার (১০ সেপ্টেম্বর)  গভীর রাতে আসামের ডিব্রুগড়ের লেপেটকটায়ে দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

জানা গেছে, ইনোভা গাড়ি করে পরিবারটি ফিরছিল গুয়াহাটি থেকে। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্রাকে। ট্রাকের সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে গাড়িটি সংঘর্ষের পর একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৭ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সতীশ কুমার আগরওয়াল, পম্পি আগরওয়াল, কৃষ্ণ কুমার আগরওয়াল, নির্মল কুমার আগরওয়াল, পুস্প সুরেখা আগরওয়াল, নোমল আগরওয়াল এবং  গালু আগরওয়াল। 

বিজ্ঞাপন

আহতদের উদ্ধার করে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই বেপরোয়া গতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এই এলাকায়। চালকের ক্রটির জন‍্য দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান অনেকের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD