Logo

হঠাৎ দেব-সোহমের শুটিং সেটে ঢুকে পড়লো অজগর

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৪
হঠাৎ দেব-সোহমের শুটিং সেটে ঢুকে পড়লো অজগর
ছবি: সংগৃহীত

যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।

বিজ্ঞাপন

কলকাতার বাংলা সিনেমার শুটিং সেটে হঠাৎ ঢুকে পড়লো অজগর সাপ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেব-সোহমের ‘প্রধান’ ছবির শুটিং সেটে এ ঘটনা ঘটেছে।

ছবিটি আরও অভিনয় করছেন বিশ্বনাথ বসু। উত্তরবঙ্গে এর দৃশ্যধারণের কাজ চলছে। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিশ্বনাথ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ইউনিটের সদস্যদের চিৎকার শোনা যায়। সবাই গিয়ে দেখে অজগর সাপ। পরে সাপটি ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বনাথ বসু বলেন, “যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়। অনেকেই এ অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেন। কিন্তু বিশ্বনাথের সাহস হয়নি।”

বিজ্ঞাপন

শুটিং সেটে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সাপটি ধরার পর তিনি ছবি তুলেছেন। সামাজিকমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, “সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। সাপটি ধরার পর বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি নিয়ে যায়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD