Logo

জওয়ান ছবির আয় ছড়িয়েছে ৯০০ কোটি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৩, ২১:৩৪
জওয়ান ছবির আয় ছড়িয়েছে ৯০০ কোটি
ছবি: সংগৃহীত

গেল ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা

বিজ্ঞাপন

শাহরুখ খান অভিনীত আলোচিত  ‘জওয়ান’ সিনেমটি বক্স অফিসে সব রেকর্ড ভেঙেছে। দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে এ বছরের শুরুতে সিনেমায় ফিরেন তিনি। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। সে ধারাবাহিকতায় ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন কিং খান। 

গেল ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা।   ‘জওয়ান’ বানিয়েছেন  অ্যাটলি কুমার। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই ছবি। অষ্টম দিন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৯০.৪৩ কোটি রুপি। বিশ্বজুড়ে ছবিটির আয়ের রথ ৭০০ কোটি রুপি ক্লাবের দিকে ছুটছে!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘জওয়ান। এটি প্রযোজনা করেছেন গৌরি খান। প্রতিষ্ঠানটি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, বিশ্বব্যাপী ‘জওয়ান’ ঝড় বইছে। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৯৬.৬৭ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০০ কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

‘জওয়ান’ সিনেমায় কিং খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। সিনেমাটিতে স্পেশাল আপিয়ারেন্স হয়েছে দীপিকা পাডুকনের। এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD