Logo

ডিএমপির দুই ডিসিকে বদলি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২২:১৯
ডিএমপির দুই ডিসিকে বদলি
ছবি: সংগৃহীত

রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদা দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, গেল১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই সংবলিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ বিভাগ) ডিসি এ.বি.এম মাসুদ হোসনকে ডিবি মিরপুর বিভাগের ডিসি হিসেবে এবং ডিবি মিরপুর বিভাগের ডিসি মানস কুমার পোদ্দারকে ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ আদেশ দ্রুত কার্যকর করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD