Logo

বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আন্দোলনে দাঁড়াতে পারেননি: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৮
বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আন্দোলনে দাঁড়াতে পারেননি: কাদের
ছবি: সংগৃহীত

বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য, তার অসুস্থতার জন্য যতটা কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আন্দোলনে দাঁড়াতে পারেননি। ফখরুলের চোখে কান্না। খালেদা জিয়ার জন্য কান্না। খালেদা জিয়া এতো বছর জেলে। আর এখন আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য, তার অসুস্থতার জন্য যতটা কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে খালেদা জিয়াকে নিয়ে বেশি রাজনীতি করতে চেয়েছে এবং সেটাই তাদের উদ্দেশ্য।”

বিজ্ঞাপন

মার্কিন ভিসানীতি নিয়ে তিনি বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে মাতৃভূমিতে বিজয়ের পতাকা উড়িয়েছি। একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেননি। আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামানো যাবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা পরোয়া করি আমাদের সংবিধান। আমাদের সংবিধানকে আমরা পরোয়া করি। আমরা চলবো আমাদের সংবিধান অুনযায়ী। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না মানব না। ”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “ক্যাপ্টেন আমেরিকা ওয়াশিংটনে আছে। তৈরি হয়ে যান। ক্যাপ্টেন আসবে, খেলা হবে। রাপজপথ কে দখল করে দেখা যাবে। খেলা হবে। হাতে লাল সবুজের জাতীয় পতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মিছিল অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে চলবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD