Logo

বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণের দায়িত্ব নিশ্চিত করার জন্য আইন করা হবে: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৭
বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণের দায়িত্ব নিশ্চিত করার জন্য আইন করা হবে: তারেক রহমান
ফাইল ছবি।

বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে প্রবীণ পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো, সন্তানরা যেন তাদের বৃদ্ধ বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনে অবহেলা না করে এবং সামাজিকভাবে তারা যেন সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

তারেক রহমানের প্রস্তাবিত পরিকল্পনার মূল দিকগুলো হলো: আইনি বাধ্যবাধকতা: বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ (খাওয়া-দাওয়া, চিকিৎসা, বাসস্থান) নিশ্চিত করতে সন্তানদের জন্য আইনত বাধ্যতামূলক করা হবে।

দায়িত্ব অবহেলায় শাস্তি: আইনের বিধান অমান্য করে সন্তানরা বৃদ্ধ পিতা-মাতার দায়িত্ব না নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বয়স্ক নাগরিকদের জন্য একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, যাতে তারা অবহেলিত না হন।

বিজ্ঞাপন

তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সামাজিক অংশ হিসেবে বিবেচিত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD