Logo

হিরক রাজার মতো আপনাদেরও শেষ পরিণতি হবে বললেন মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৫
হিরক রাজার মতো আপনাদেরও শেষ পরিণতি হবে বললেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দেশকে বর্তমান সরকার হিরক রাজার দেশে পরিণত করেছে বলে উল্লেখ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তাই হিরক রাজার যেমন শেষ পরিণতি হয়েছিল আপনাদেরও তাই হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, “দেশ আজ মারাত্মক হারে ঋণ খেলাপিতে দাঁড়িয়েছে। কারা এ অর্থ পাচার করেছে তা ক্রমান্বয়ে প্রকাশ করা হবে। এ অর্থের হিসাব পই পই করে দিতে হবে। এতে দেশের জনগণের হক আছে। দেশ দেউলিয়া হওয়ার পথে। ডলারের রিজার্ভ শূন্যের কোঠায় ঠেকেছে। গত ১৫ বছর দেশে সীমাহীন লুটপাট চলেছে। ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ হাজার কোটি টাকায়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা দেশ স্বাধীন করেছি গণতন্ত্র, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য। কোনো রাজা-রানির রাজত্ব করার জন্য নয়। দেশে আজ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। দেশ আজ হীরক রাজার দেশে পরিণত হয়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। এখন দড়ি ধরে টান দেওয়ার সময় এসে গেছে।”

বিজ্ঞাপন

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “আপনারা উদ্দীপ্ত হন, সম্মিলিত হন। ইনশাআল্লাহ, আমরা দড়ি ধরে টান দিবো। এই হীরক রাজা আর থাকবে না।”

বিজ্ঞাপন

ঝিনাইদহে সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা শেষে দুপুর ১২টার দিকে রোড মার্চ মাগুরা জেলার উদ্দেশ্যে রওনা হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD