Logo

ক্রিকেটার বিয়ে করছেন পূজা হেগড়ে

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ০৬:৩৫
ক্রিকেটার বিয়ে করছেন পূজা হেগড়ে
ছবি: সংগৃহীত

তবে কে সেই ক্রিকেটার, সেই সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি এখনো।

বিজ্ঞাপন

পরিণীতি চোপড়ার বিয়ের পরই বলি পাড়ায় বিয়ের মিলছে আকাশে বাতাসে। শোনা যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। প্রায় সব কিছুই নাকি ঠিকঠাক! খুব শীঘ্রই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন তিনি। তবে কে সেই ক্রিকেটার, সেই সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি এখনো।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বাইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পূজা। তবে এই বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না পূজার ঘনিষ্ঠ কেউ।

বিজ্ঞাপন

পূজা হেগড়ের বিয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। আগে জানা গিয়েছিল যে পূজা হেগড়ে কর্ণাটকের একজন ক্রিকেটারের সাথে ডেটিং করছিলেন, যদিও সেই বিষয়ে কখনো মুখ খোলেননি পূজা। সম্প্রতি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রেও দেখা গেছে পূজাকে।

বিজ্ঞাপন

পূজার সঙ্গে আগামী ২টি সিনেমা করেতে যাচ্ছেন সালমান খান। এরপরই সালমান খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও পূজা সালমানের বিষয়টি অস্বীকার করেছিলেন। সিনেমার ক্যারিয়ারে এখনো পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পর‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন। সামনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD