Logo

ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৩, ০২:৫৩
ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার
ছবি: সংগৃহীত

এই খবর জানিয়েছে ইউএনবি। ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

বিজ্ঞাপন

দুই দিনের সরকারি সফরে  ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। সফরে তিনি কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

রবিবার (১ অক্টোবর) এই খবর জানিয়েছে ইউএনবি। ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, তার সফর বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর ও টেকসই অঙ্গীকারকে তুলে ধরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, দুই দিনের সফর শেষে সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD