Logo

ভক্তকে ২ লাখ টাকার উপহার দিলেন বাদশা

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৩, ০৫:২৫
ভক্তকে ২ লাখ টাকার উপহার দিলেন বাদশা
ছবি: সংগৃহীত

আমি আমার ভক্তের জন্য কৃতজ্ঞ। আরও ভালো করার জন্য তারা আমাকে অনুপ্রাণিত করে

বিজ্ঞাপন

প্রিয় তারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কখনও কখনও ঝুঁকিপূর্ণ কাজ করতেও পিছপা হন না তারা। এবার এক কিশোরী ভক্তকে প্রায় ২ লাখ টাকা মূল্যের উপহার দিলেন ভারতের জনপ্রিয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করছিলেন ভারতীয় র‍্যাপার বাদশা। এ অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে নিজের পায়ের স্নিকার্স খুলে ফেলেন তিনি। তারপর তা ১৫ বছর বয়সী এক কিশোরী ভক্তকে দেওয়ার জন্য এগিয়ে দেন। এ স্নিকার্স জোড়া প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী বিলাসবহুল ব্র্যান্ড লুই ভুইতোঁ। এ স্নিকার্সের মূল্য ১ হাজার ৬৬০ মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৩ হাজার ৪১৩ টাকা)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বাদশা বলেন, “আমি আমার ভক্তের জন্য কৃতজ্ঞ। আরও ভালো করার জন্য তারা আমাকে অনুপ্রাণিত করে। অনেক সময় আমি বিস্মিত হই। তাদের এই ভালোবাসার প্রতিদান কীভাবে দেব, আমি কি কখনও এই প্রতিদান দিতে পারব?”

বিজ্ঞাপন

গেল বছর বাদশার ৩টি একক গান মুক্তি পায়।  গত ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD