Logo

হোটেলে হয়রানি করায় বিষপানে আত্মহত্যা করে ২ বোন

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৩, ২২:৩২
হোটেলে হয়রানি করায় বিষপানে আত্মহত্যা করে ২ বোন
ছবি: সংগৃহীত

পুলিশ সূত্রে প্রকাশ, রাজস্থানের এক হস্টেলে থেকেই পড়াশোনা করত ২ বোন। সেখানে সহপাঠী ও বন্ধুরা তাদের হেনস্থা করে।

বিজ্ঞাপন

হস্টেলে হয়রানি করার জেরেই একসঙ্গে আত্নহত্যা করে ২ বোন। ২ জনেই নাবালিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। পুলিশ সূত্রে প্রকাশ, রাজস্থানের এক হস্টেলে থেকেই পড়াশোনা করত ২ বোন। সেখানে সহপাঠী ও বন্ধুরা তাদের হেনস্থা করে। 

এর পরেই শনিবার (৭ অক্টোবর) রাতে বিষপান করে আত্মহত্যা করে ২ নাবালিকা। হস্টেলের ঘর থেকে তাদের হাসপাতালে নিয়ে যান কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

সেখানে কর্তব‍্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই অভিযুক্ত ৩ বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মৃত নাবালিকাদের বাবা। 

বিজ্ঞাপন

অভিযুক্তদের মধ‍্যে ১ জন নাবালক রয়েছে। তাদের ৩ জনকেই আটক করেছে পুলিশ। গোটা ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ে তদন্ত জারি রয়েছে।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD