Logo

ইরানের হামলায় আবু ধাবির শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ, ২০২৬, ১৮:৪৭
ইরানের হামলায় আবু ধাবির শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর শহরের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ড্রোন হামলার পর আবু ধাবির রুয়াইস শিল্পাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। শিল্পাঞ্চলের একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় জানিয়েছে, ড্রোন হামলার পর রুয়াইস শিল্পাঞ্চলের একটি স্থাপনায় আগুন ধরে যায় এবং তা নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় বলেছে, রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া হামলায় কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির এই মন্ত্রণালয়।

উল্লেখ্য, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় থেকে প্রায় প্রতিদিনই অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

এসব হামলায় কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইনে কয়েকজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন।

সূত্র: এএফপি, আল জাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD