মধ্যপ্রাচ্য থেকে এক লিটার তেলও রপ্তানি হবে না, ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত আক্রমণের প্রেক্ষাপটে বিশ্বজ্বালানি বাজারকে পুরোপুরি অচল করার হুমকি দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেহরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বাজারে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, এই যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা তারা নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শিগগির শেষ হওয়ার আশা প্রকাশ করলেও, রেভল্যুশনারি গার্ডস বলেছে যে যুদ্ধের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে রয়েছে এবং মার্কিন বাহিনী এককভাবে সংঘাত বন্ধ করতে পারবে না।
সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন তেল ডিপোতে হামলার জবাবে, তেহরান পুরো অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা অচল করার কৌশল নিয়েছে।
বিজ্ঞাপন
আইআরজিসি আরও জানিয়েছে, তাদের নিজস্ব তেল খাত বা তেলের খনি ক্ষতিগ্রস্ত হলে তারা চুপ থাকবে না। ‘তেল ছাড়া কোনো বাণিজ্য নয়’—এই নীতিতে তারা পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি বন্ধ করার সক্ষমতা রাখে।
এর ফলে কেবল সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত নয়, এশিয়া ও ইউরোপের দেশগুলোও জ্বালানি সংকটের মুখোমুখি হবে।
উপরন্তু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সতর্ক করে দিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তাদের ওপর ‘মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ’ নেমে আসবে। ট্রাম্পের ভাষায়, এমন পরিস্থিতিতে ইরানের ওপর ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে, যা তাদের পুনরায় ঘুরে দাঁড়ানোকে প্রায় অসম্ভব করে দেবে।








