ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি মারা গেছেন।
শনিবার (১৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি মারা যান। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
বিজ্ঞাপন
স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সকল বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানায় ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল শুক্রবার সকালে দেওয়া বিবৃতিতে ২৪ ঘণ্টায় সময় বেঁধে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, ইসরাইলের হামলায় গাজায় নিহত বেড়েই চলেছে। গেল ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ৭ হাজারের বেশি। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি।
জেবি/এসবি








