নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি আনিছুর

রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বিজ্ঞাপন
নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে গত ৯ আগস্ট তিনি বলেছিলেন, “আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে অনলাইনভিত্তিক নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ ব্যবহার করা হবে। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা, ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্যসহ বিভিন্ন সেবা এই অ্যাপে পাওয়া যাবে। আগামী নভেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা হবে।”
বিজ্ঞাপন
আনিছুর রহমান আরও বলেন, “ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। সাধারণত ৪৫ দিন আগে তফসিল দেওয়া হয়।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি পত্রিকায় প্রকাশিত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, সিইসি নভেম্বরের কথাই বলেছেন। তবে এ বিষয়ে এখনও কমিশনে সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে তফসিল দেওয়া হবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন








