Logo

যাত্রী সেবায় সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ১২:২৪
যাত্রী সেবায় সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে
ছবি প্রতিনিধি।

আসন্ন ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে নদীপথে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সকল নদী বন্দরের ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়্যার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ঈদের সময়ে কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। কর্তৃপক্ষের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে এবং যাত্রীদের নিরাপদ সেবা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ, কে, এম আরিফ উদ্দিন এবং পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মো. আলমগীর কবির।

সভায় ঈদুল আযহার ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নিরাপত্তা ও তদারকি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ভয়ে ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পন্টুনে সিঁড়ি সঠিকভাবে লাগানো এবং রেলিং ছাড়া যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও বিএসগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

বিজ্ঞাপন

সমন্বিত নিয়ন্ত্রণ ও নজরদারি

টার্মিনাল ভবনের নিচতলায় সমন্বিত আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিটি বন্দরে একটি করে টহল টিম ও সচল স্পিডবোট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

যোগাযোগ ও হটলাইন

বিজ্ঞাপন

যাত্রী সাধারণের সেবায় ১৬১১৩ হটলাইন নম্বরটির প্রচার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি যোগাযোগের স্বার্থে দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল ফোন সবসময় সচল রাখতে হবে এবং ডিউটির সময় ওয়াকিটকি গলার সাথে ঝুলিয়ে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

আবহাওয়া ও পরিবেশ সতর্কতা

কালবৈশাখী মৌসুমে আবহাওয়া বার্তার দিকে নজর রাখা এবং কোরবানির পশুর নৌকার সাথে লঞ্চের সংঘর্ষ এড়াতে বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রী ছাউনী, টয়লেট কমপ্লেক্স ও টার্মিনাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সদরঘাট এলাকা হকারমুক্ত ও পার্কিং ব্যবস্থা সুশৃঙ্খল রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিদিনের মূল্যায়ন

সেবার মানোন্নয়নে প্রতিদিন রাত ১০টায় প্রতিটি বন্দরে সংশ্লিষ্ট শাখা প্রধানদের অংশগ্রহণে মূল্যায়ন সভা এবং পরবর্তী দিনের কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

আইনি সহায়তা

বিজ্ঞাপন

বন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় বিভিন্ন ঘাট, লঞ্চঘাট, পন্টুন, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারে নিয়োজিত সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD