Logo

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ১২:০৫
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এ জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান। এ সময় ঈদ জামাত আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো ঘুরে দেখেন তিনি।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, তবে আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহে ময়দানের ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ মোট ১২১টি কাতার করা হচ্ছে। পাশেই অজুখানা রাখা হয়েছে এখানে ১৪০ জন করে মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন।

মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

বিজ্ঞাপন

সবমিলিয়ে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD