ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ সোমবার (২৫ মে) থেকে। এর আগেও র (২৪ মে) ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। দীর্ঘ এ ছুটিকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ।
বিজ্ঞাপন
ঈদের ছুটি পেয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন। এতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। দূরপাল্লার পরিবহনগুলোতে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ।
আগেই সরকার ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি রাখা হয়। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।
বিজ্ঞাপন
তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এরপর ১৪ মে ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
বিজ্ঞাপন
এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ বহনকারী যানবাহন চলাচলেও কোনো বিধিনিষেধ থাকবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে সারাদেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।








