সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বিকেলে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার (২৫ মে) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জানা গেছে, বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে বক্তব্য তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।
বিজ্ঞাপন








