Logo

‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ২০:৫৮
‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর ধানমন্ডিতেন বনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে। জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD