Logo

গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৩০

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৩, ২০:২৩
গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৩০
ছবি: সংগৃহীত

সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে ।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৭ জন।

সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২২ অক্টোবর) গভীর রাতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সেখানকার বেসামরিক প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলে এই ভয়াবহ হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। গাজার হাসপাতালগুলো আহতদের চিকিৎসা করতে কার্যত লড়াই করছে।

বিজ্ঞাপন

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, “আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।”

বিজ্ঞাপন

গাজায় ৮টি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরটি সবচেয়ে বড়। জাবালিয়া শরণার্থী শিবিরে তিনটি স্কুল রয়েছে যা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ-এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয় শত শত বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।

বিজ্ঞাপন

এর আগেও জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে ইসরাইল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত ৯ অক্টোবর এই ক্যাম্পের একটি বাজারে বিমান হামলা চালায় ইসরাইল। গাজার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে একটি বলে বিবেচিত স্থানে হওয়া সেই হামলায় কতসংখ্যক মানুষ নিহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD