চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থানরত ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে এসেছিল কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—এসব বিষয়ও এখনো নিশ্চিত করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিমানটি ভবনের ওপরের দিকের একটি তলায় আঘাত হানে। সংঘর্ষের পর ভবনের ধ্বংসাবশেষের বড় বড় অংশ নিচের সড়ক ও আশপাশের সবুজ এলাকায় পড়ে যায়।








