Logo

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে করতে প্রস্তুত চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন, ২০২৬, ১৬:০৬
বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে করতে প্রস্তুত চীন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রমে সমর্থন পুনর্ব্যক্ত করে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) ঘিরে উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে এ উদ্যোগের বাস্তবায়নে বেইজিং প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বৈঠকে শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে অগ্রাধিকারভিত্তিক সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করতে চায়। বিশেষ করে সবুজ ও স্বল্প-কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতার সম্ভাবনা আরও সম্প্রসারণে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি অনলাইনের খবরে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের নেতা নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন–বাংলাদেশ সম্প্রদায় গড়ে তোলার ঘোষণা দেন। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য সফরসঙ্গী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD